কলমাকান্দায় প্রকৃতি সুরক্ষায় সবুজ সংহতি গঠন
নেত্রকোনার কলমাকান্দায় প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবুজ সংহতি (গ্রিন কোয়ালিশন) গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত সবুজ সংহতি বিষয়ক মতবিনিময় সভায় এ কোয়ালিশন গঠন করা হয়। কলমাকান্দা প্রেসক্লাব কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলমাকান্দার গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক)-এর আয়োজনে এ সভা হয়। কলমাকান্দা বারসিকের সমন্বয়কারী গুঞ্জন রেমার সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন বারসিক-এর নেত্রকোনার আঞ্চলিক সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং।
এ সময় বক্তব্য রাখেন- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, শিক্ষক অমল চন্দ্র দেব, শিক্ষক মো. শাহজাহান কবির, মহাদেও নদ রক্ষা কমিটির সভাপতি লুয়ের নংমিন, কৃষক ফেরদৌস ওয়াহিদ, আব্দুল মোতালেব, সাংবাদিক এনামুল হক তালুকদার, সাবেক ইউপি সদস্য কুমকুম নকরেক, সুরচী রংদি প্রমুখ। সভায় বিভিন্ন কৃষক, শিক্ষার্থীসহ নানান শ্রেণি-পেশার ব্যক্তি অংশ নেন।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক পরিবেশ, কৃষি প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষা করা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা বর্তমান পরিবর্তিত সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের সীমাহীন লোভের কারণে আজ প্রকৃতির অন্যান্য সৃষ্টি (প্রাণী, বৃক্ষ, লতাপাতা) পাহাড়, বন, নদ-নদী, জলাশয়-জলাধার সবই ভয়াবহ বিপন্নের পথে। প্রকৃতির ওপর নির্ভরশীল সৃষ্টির সেরা ‘জীব’ বলে দাবিদারদের একটি শক্তিশালী অংশ (অর্থ, বিত্ত, ক্ষমতার দাপটে কোনো কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশ) এ বিপন্নতা তৈরির জন্য দায়ী।
সভা শেষে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম আহ্বায়ক ও শিক্ষক অমল চন্দ্র দেবকে সদস্য সচিব করে সবুজ সংহতির (গ্রিন কোয়ালিশন) আংশিক কমিটি ঘোষণা করা হয়।
T.A.S / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ