তিতুমীর কলেজে ফের কাওয়ালী সন্ধ্যা
বিপ্লবী জাগরণের অংশ হিসেবে সরকারি তিতুমীর কলেজে আয়োজিত হলো কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা। এ সময় কলেজ ক্যাম্পাসের মাঠে শিক্ষার্থী এবং জনতার ব্যাপক সমাগম ঘটে। মঞ্চে পরিবেশনা করেন জনপ্রিয় কলরব শিল্পীগোষ্ঠী এবং বিখ্যাত কাওয়ালী ব্যান্ড সিলসিলা।
গত সোমবার (৯ সেপ্টেম্বর) প্রথম পর্বের সফল আয়োজনের পর, বুধবার (১১ সেপ্টেম্বর) দ্বিতীয় পর্বে আরো একবার কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু হয় কুরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর কাওয়ালীর পাশাপাশি দ্রোহের গান এবং কবিতা আবৃত্তি করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং এমন সুন্দর সাংস্কৃতিক আয়োজনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
তিতুমীর কলেজের শিক্ষার্থী তানভীর কাওয়ালী সম্পর্কে বলেন, তিতুমীর কলেজে ভর্তি হওয়ার পর থেকে কাওয়ালী সন্ধ্যাই আমার দেখা সেরা সাংস্কৃতিক অনুষ্ঠান। আরেক শিক্ষার্থী তানিয়া বলেন, মেয়েদের জন্য নিরাপত্তার সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আমরা খুবই স্বাচ্ছন্দ্যবোধ করছি এবং এমন আরো আয়োজন চাই।
অনুষ্ঠানটি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি মহাখালীর আশেপাশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপভোগ করেন।
আয়োজক কমিটির সদস্যরা বলেন, শিক্ষার্থীদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানো আমাদের মূল উদ্দেশ্য। কাওয়ালী এবং অন্যান্য ঐতিহ্যবাহী শিল্পকলার প্রতি আগ্রহ বাড়াতে আমরা এমন আয়োজন করছি এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।
T.A.S / জামান
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি