মেহেরপুরে আড়াই কোটি টাকার স্বর্ণসহ আটক ২
মেহেরপুরের আমঝুপিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কোটি ৬০ টাকা মূল্যের ২ কেজি ৬১৮ গ্রাম ওজনের ২৫টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর বিজিবি হেডকোয়ার্টার থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানা যায়, ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে মেহেরপুর যাচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিজিবির সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মেহেরপুরের আমঝুপি মহাসড়কের ওপর অবস্থান নেয়।
তিনি আরো জানান, আনুমানিক ভোর সাড়ে ৫টায় ঢাকা হতে মেহেরপুরগামী জেআর পরিবহনের একটি বাস আমঝুপিতে পৌঁছলে বিজিবি টহল দল বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ২ কেজি ৬১২ গ্রাম ওজনের ২৫টি দ্বিখণ্ডিত স্বর্ণের বার ও নগদ ৫ হাজার ৮০৪ টাকাসহ দুজনকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমূল্য ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা।
আটককৃতরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. আলাল হোসেন (৪৮) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (২৯)। তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
T.A.S / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা