জয়পুরহাটের দোগাছী ইউনিয়নের জনগণের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের সাধারণ জনগণের সাথে বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কুঠিবাড়ী ব্রিজ চত্বরে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলার নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
জেলা যুবদলের সদস্য বেলায়েত হোসনে বেনুর সঞ্চালনায় বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, ফারজানা হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম সরদার, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম, থানা জামায়াতের আমির ইমরান হোসেন, শহর জামায়াতের আমির আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মেশকা হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আল ইমরান ছোটন, ছাত্রনেতা সুমন, স্বেচ্ছাসেবক দলের নেতা মোরশেদ হোসেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেত্ববৃন্দ এবং ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।
প্রধান অতিথি জেলা পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশকে জনবান্ধব পুলিশে রূপান্তরের দৃঢ় বাসনা পোষণ করেন। দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আপামর জনতাকে মমত্ববোধের মাধ্যমে পুলিশি সেবা প্রদান করার আশ্বাস প্রদান করেন। উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দের আশা-আকাঙ্ক্ষার কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন।
তিনি তার বক্তব্যে জয়পুরহাট পুলিশকে জনসেবার রোলমডেল হিসেবে অনন্য নজির সৃষ্টির আশাবাদ ব্যক্ত করে লুট হওয়া অস্ত্রের সন্ধানে জনগণের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে বক্তব্য শেষ করেন।
দোয়া পরিচালনা করেন উত্তর জয়পুর ঈদগাহ ময়দানের পেশ ইমাম মাওলানা আব্দুল খালেক সরদার।
T.A.S / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ