ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সভাপতি মাসুদুল হক, সম্পাদক নজরুল

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১২-৯-২০২৪ বিকাল ৫:৩৭

গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনে বাংলাদেশ বেতারের গাজীপুর প্রতিনিধি মাসুদুল হক সভাপতি এবং ভোরের কাগজ ও দেশ টিভির গাজীপুর প্রতিনিধি এম নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এবং দি ডেইলি অবজারভারের গাজীপুর প্রতিনিধি কাজী মোসাদ্দেক হোসেন নির্বাচিতদের নাম ঘোষনা করেন। 

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন (দৈনিক মুক্ত সংবাদ), সহ-সভাপতি মীর মোহাম্মদ ফারুক (বাংলাভিশন), যুগ্ম-সম্পাদক মো. আবিদ হোসেন বুলবুল (দৈনিক সকালের সময়/দি ডেইলি ট্রাইব্যুনাল), সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান (দৈনিক সংবাদ ও মোহনা টিভি), কোষাধ্যক্ষ আফজাল হোসেন (দৈনিক আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাকিবুল আলম (দৈনিক মুক্তসংবাদ), দফতর সম্পাদক কাজী মকবুল হোসেন (দৈনিক সোনালীবার্তা/ডেইলি মর্নিং অবজারভার) এবং ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ (দৈনিক মুক্তালোক)।

এছাড়াও নির্বাহী সদস্য হলেন- অধ্যাপক আমজাদ হোসেন (দৈনিক গণমুখ), অধ্যাপক এনামুল হক (দৈনিক বাংলাদেশের খবর/সাপ্তাহিক গাজীপুর সংবাদ), মাহতাব উদ্দিন আহাম্মদ (দি নিউজ টাইমস্), এম এ ফরিদ (দৈনিক তাজা খবর), মো. হাবিবুর রহমান (দি ডেইলি বাংলাদেশ পোষ্ট), মো. আব্দুস সালাম শান্ত ( দৈনিক সাংবাদ প্রতিদিন) ও রায়হানুল ইসলাম আকন্দ (দি ডেইলি ঢাকা ট্রিবিউন)।

প্রধান নির্বাচন কমিশনারের সাথে ডেইলি সিটিজেন টাইমসের গাজীপুর প্রতিনিধি মোবারক হোসেন এবং ডেইলি বিজনেস বাংলাদেশ পত্রিকায় গাজীপুর প্রতিনিধি মেহেদী হাসান সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

T.A.S / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত