চাঁদা না দেয়ায় হামলা, স্কুলের পিয়নসহ আহত ৪
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চাঁদা না দেয়ায় পূর্বশত্রুতার জেরে পরিকল্পিত হামলার খবর পাওয়া গেছে। এতে স্কুলের পিয়নসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছে এক পক্ষ। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার পোগলা ইউনিয়নের মৌজে পোগলা গ্রামে বাদীর বসতবাড়ির উঠানে এ হামলার ঘটনা ঘটে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেল রানা নামে একজন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
আহত চারজন হলেন- ওই গ্রামের আরমোজ আলী (৭২), তার দুই ছেলে মো. জুয়েল মিয়া (৪২) ও পোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সোহেল রানা (৩৯) এবং তার নাতি মো. পলাশ মিয়া (৩০)।
অভিযুক্তরা হলেন- একই গ্রামের মো. সাগর মিয়া (৩০), মো. সাজিদ মিয়া (২৮), মো. জান্নাত মিয়া (২৬), মো. সাইকুল ইসলাম (৬০), মো. রুহুল আমিন (৫০), মো. লিংকন মিয়া (২৭), মো. সোহেল মিয়াসহ ১০ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মৌজে পোগলা গ্রামে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে আরমোজ আলী ও সাইকুল ইসলামের পরিবারের মধ্যে। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আরমোজ আলীর বসতবাড়িতে হামলা চালায় সাইকুল ইসলামসহ তার লোকজন। এতে আরমোজ আলীসহ তার দুই ছেলে ও তার নাতি আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে আরমোজ আলীর ছেলে সোহেল রানা বলেন, অভিযুক্তরা অনৈতিকভাবে সুযোগ-সুবিধা না পেয়ে আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে কলহ সৃষ্টি করে আসছিল। একপর্যায়ে তারা আমার কাছে চাঁদা দাবি করে। যদি আমি তাদের কথামতো চাঁদা না দেই, তাহলে পোগলা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী পদে শান্তিতে চাকরি করতে দেবে না বলে হুমকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার সকালে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমিসহ চারজন গুরুতর আহত হই। এ ঘটনায় আমি বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছি ।
এ ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য জাানা সম্ভব হয়নি।
জামান / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ