ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়পুর জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১৩-৯-২০২৪ দুপুর ১:১২

লক্ষীপুরের রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নে বন্যার পানি কমলেও দেখা দিয়েছে বন্যাপরবর্তী দুর্যোগ ও নানা ধরনের রোগবালাই। বন্যার সময় ময়লা-আবর্জনা, মানুষ ও পশুপাখির মলমূত্র এবং পয়োনিষ্কাশনব্যবস্থা একাকার হয়ে এসব উৎস থেকে জীবাণু বন্যার পানিতে মিশে চারদিকে ছড়িয়ে পড়ে। বন্যার মাঝে ডায়রিয়া, সর্দি, জ্বর প্রভৃতি রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুর উপজেলার ৩নং চরমোহনার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের ১নং ওয়ার্ড চরবিকন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুজন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে অসুস্থ বন্যার্তদের চিকিৎসাসেবা প্রদানে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

৩নং চরমোহনা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও রায়পুর মা মনি স্পেশালাইজড হাসপাতালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- রায়পুর উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি অ্যাড. আবুল কালাম।

ক্যাম্পে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সের নারী-পুরুষ এসে চিকিৎসাসেবা নেন। জামায়াতের এ ধরনের আয়োজন সর্বমহলে বেশ সাড়া ফেলে। কিন্তু জামায়াতের নেতৃবৃন্দ প্রশংসা নয়, সবার কাছে দোয়া কামনা করেন।

জামান / জামান

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার