রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টনমেন্টের কলার হস্তান্তর
বিশ্বে মানবসেবায় অবদান রেখেছে রোটারী ক্লাব্যি। তারই ধারাবাহিকতায় রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টনমেন্টের ২০২৪-২৫ রোটাবর্ষে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার ও কলার হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক ভূঁইয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মো. ফারুক আহমেদ ভূঁইয়া।
রোটারি ২০২৪-২৫ বর্ষে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মো. সোহেল আহমেদ। এছাড়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন রোটারিয়ান মো. মনোয়ার হোসেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা ক্যান্টনমেন্ট সুপার মার্কেটে কপি হাউজ এন্ড রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ও রোটারী ক্লাব অব লালমাইয়ের রোটারেক্ট কমিটির চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম শামীমের উপস্থিতিতে এই কলার হস্তান্তর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আগামী এক বছরের জন্য সামাজিক ও মানবিক কাজের জন্য উইকলি মিটিং, শিক্ষা, বাসস্থান, চিকিৎসাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে কাজ করার পরিকল্পনা নিয়েছে সংগঠনটি। সাম্প্রতিক বন্যায় দুর্গত মানুষের পাশে থেকে ত্রাণ বিতরণ, ঘর নির্মাণ, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে অবদান রেখেছে বলে প্রধান অতিথির বক্তব্যে বলেন রোটারী ক্লাব অব লালমাইয়ের রোটারেক্ট কমিটির চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম শামীম।
ক্লাবের সার্টার প্রেসিডেন্ট পিপি কাজী জহিরুল ইসলামের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন- পিপি প্রফেসর মো. মজিবুর রহমান. পিপি হুমায়ূন কবির, পিপি কবির আহমেদ, আইপিপি শাকিল আহমেদ, সাবেক সেক্রেটারি এয়ার আহমেদ, ট্রেজারার রোটারিয়ান সামসুর রহমান, রোটারিয়ান শাহ আলম বাবলু, রোটারিয়ান জাকির হোসেন, রোটারিয়ান ইঞ্জিনিয়ার নুরুল হক, সাংবাদিক রোটারিয়ান এইচএম মহিউদ্দিন প্রমুখ।
এছাড়া নতুন সদস্য হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা