জয়পুরহাট জেলা ক্লাব এইটি ফাইভের পুনর্মিলনী অনুষ্ঠিত
‘শত প্রাণ, এক ঐকতান’ প্রতিপাদ্য নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে জয়পুরহাট জেলা ক্লাব এইটি ফাইভের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে জয়পুরহাট জেলার ৮৫ ব্যাচের সকলকে নিয়ে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে নানান কর্মসূচি পালন করা হয়।
জয়পুরহাট জেলা ক্লাব এইটি ফাইভের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে বক্তব্য দেন- আশরাফুল আলম লিপু, মতিনুর রহমান, অধ্যক্ষ আলী হাসান মুক্তা, রানা কুমার মণ্ডল, ডা. জুয়েল হোসেন, ডা. মীর মুবিনুল ইসলাম, ইমাম হাসিম, এনামুল হক সরকার প্রমুখ।
কর্মসূচির মধ্যে প্রথম পর্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকলের সম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিগত কমিটির আহ্বায়ক আব্দুল আলীমকে সভাপতি এবং আশরাফুল আলম লিপুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
জয়পুরহাট জেলা ক্লাব এইটি ফাইভের সভাপতি আব্দুল আলীম বলেন, বন্ধুত্বের টানে শৈশবের মধুর স্মৃতিচারণায় ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করা হয়েছে। ব্যাচের সদস্যদের অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত। সকলকে একত্রিত করতে পেরে আমরা অনেক আনন্দিত। আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়। পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে সকলের মধ্যে মেলবন্ধন রচিত হয়। সুখ-দুখের স্মৃতি রোমান্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরো সুদৃঢ় হয়।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ