জয়পুরহাটে শহীদ পরিবারের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময়
গণঅভ্যুথানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জয়পুরহাট জেলার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিকেল ৩টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন- রাজশাহী বিভাগীয় ছাত্র-নাগরিক মৈত্রী সফরের সদস্য মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম, আবদুল্লাহ আল মাহমুদ, ফয়সাল আহমেদ, আল রাকিব, ফাতিন মাহদি, সাদিকুল ইসলাম, ঐশিক মণ্ডল, ইমাম হোসেন প্রমুখ।
সমন্বয়করা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও সবকিছু শেষ হয়নি। একে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে সকল ভেদাভেদ ভুলে ছাত্র-জনতাকে কাজ করে যেতে হবে। কোনোভাবেই যেন সেই ঐক্য বিনষ্ট না করতে পারে, সেজন্য সজাগ থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের নিকট থেকে আমরা পেশার গ্রুপ হিসেবে দাবি আদায়ে কাজ করছি। অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা পেয়েছি, এটি যেন কারো ভুলের কারণে নষ্ট না হয়। সারাদেশে জেলা পর্যায়ে কোনো সমন্বয়ক নাই বলে জানান তারা। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তারা।
আহত-নিহত পরিবারের পক্ষে বক্তব্য দেন- শহীদ বিশালের বাবা মজিদুল সরকার, গুলিবিদ্ধ আহত রাকিব, আল আমিন, ওবায়দুল তনু, শহীদ রেখার মা নাজমা প্রমুখ।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ