ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দশম বারের মতো রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ১:৪৭

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনিক ক্ষেত্রে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ দশম বারের মতো রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)।

বৃহস্পতিবার (২৬ ‍আগস্ট) সকাল ১০টায় রংপুর রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে চলতি বছরের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য (বিপিএম) ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেঞ্জের সকল পুলিশ সুপারের সাথে সংযুক্ত হয়ে এ ঘোষণা দেন। এ সময় তিনি জেলাসমূহের আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন এবং বিভিন্ন বিষয়ের ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালিত এ মূল্যায়ন সভায় কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। এ সময় রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে দিনাজপুর জেলার হাকিমপুর সার্কেল এবং শ্রেষ্ঠ থানা হিসেবে একই জেলার হাকিমপুর থানা নির্বাচিত হয়।

সভায় রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা