পিরোজপুরে জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ ও আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে পিরোজপুরে আলোচনা সভা করেছে জাতীয় পার্টি। শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় পিরোজপুর শহরের হোটেল রয়েল প্যালেস মিলনায়তনে পার্টির জেলা সভাপতি তৌহিদ উদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক নজরুল ইসলাম বাদশা, সাবেক সাধারন সম্পাদক আব্দুল ওহাব তালুকদার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, জাতীয় পার্টি নাজিরপুর উপজেলার মো. রিয়াজ, সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান খান টুবুল, সভাপতি জাকির হোসেন বাবুল, হানিফ হাওলাদার মন্টু, আব্দুর রাজ্জাক মুনান, মাস্টার খালেকুজ্জামান, ব্যারিস্টার জুবায়ের হায়দার অয়নসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা ০৫ ই আগস্ট সরকারের পতন ঘটিয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালাতে বাধ্য হয়েছে। যাবার আগে মরণ কামড় দিতে সে ভুল করেনি। বাংলাদেশের প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের লোক রয়েছে। আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই, একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ শাসন করবে।
এমএসএম / জামান
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied