ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈল-কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, প্রশাসন নীরব


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৪-৯-২০২৪ রাত ৯:৩৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুরহাটে আবারো অবাধে চলছে অতিরিক্ত টোল আদায়। শনিবার (১৪ সেপ্টেম্বর) ওই হাটে গরু ও ছাগল কিনতে আসা ক্রেতাদের কাছ থেকে বাড়তি টোল আদায় করার অভিযোগ পাওয়া গেছে। হাটের ইজারাদার সারওয়ার নূর লিয়ন এ টোল আদায় করছেন।

এদিন দুপুরের পর থেকেই এ অভিযোগ করা হচ্ছিল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের কাছে। কিন্তু অভিযোগ পেয়েও তিনি নীরব ভূমিকা পালন করছিলেন।  

জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী গরুপ্রতি ২৩০ টাকা ও ছাগলপ্রতি ৯০ টাকা টোল আদায় করতে হবে। কিন্তু এ নিয়মনীতির তোয়াক্কা না করে হাটের ইজারাদার গরুপ্রতি ৩০০ ও ছাগলপ্রতি ১২০ টাকা আদায় করছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক গরু ক্রেতা জানান, বাড়তি টাকা নিলেও রসিদে তারা টাকার পরিমাণ উল্লেখ্য করছেন না। এজন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে সরকারি রেটে টোল আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান বিষয়টি আমি দেখছি বললেও পরে কোনো ব্যবস্থা নেননি।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির