মঠবাড়িয়ায় সন্ত্রাসী অর্থ আত্মসাৎকারী শফিকুলের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় স্থানীয় ডাকবাংলোয় তুষখালী ইউনিয়নের দুর্ধর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু ও অন্যের অর্থ আত্মসাৎকারী শফিকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই এলাকার ভুক্তভোগীরা। স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত গণমাধ্যমকর্মীদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন তুষখালী ইউপি চেয়ারম্যানের ছোট ভাই নাসীর উদ্দিন হাওলাদার।
লিখিত বক্তব্যে বলা হয়, ১নং তুষখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের তুষখালী বাজার নিবাসী মো. শফিকুল, পিতা আইয়ুব আলী, উপজেলা মঠবাড়িয়া, জেলা পিরোজপুর। তিনি অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির লোক। তার অর্থ আত্মসাৎ করা নেশা ও পেশা, তিনি না পারেন এমন কোনো কুকর্ম নেই। আমরা অতিদরিদ্র ও নিম্নআয়ের মানুষ, আমাদের কাছ থেকে ইতিপূর্বে সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী এমপির লোক বলে প্রধানমন্ত্রীর দেয়া ঘর, সৌরবিদ্যুৎ, রেইন ওয়াটার ট্যাংক দেয়ার নাম করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। অথচ সে কাজের এ পর্যন্ত কোনো আলোর মুখ দেখেনি।
২০১৮-১৯ অর্থবছরে ধানিসাফা ইউনিয়ন ক্ষুদ্র পানি সেচ প্রকল্প সমিতির মাধ্যমে তুষখালী ইউনিয়নের বাঁশগরি খালের গুদিঘাটা হতে ওয়াপদা বেড়িবাঁধ পর্যন্ত একটি খাল খনন করা হয়েছে, যার প্রাক্বল্পিত ব্যয় ৯৯ লাখ টাকা। সে কাজের অর্থ জোগানোর জন্য মো. নাসীর হাওলাদার, মো. হাবিবুর রহমান আকন, বশির আহম্মেদ, এসএম খাইরুল ইসলাম, মাছুম খলিফাসহ একাধিক লোকের কাছ থেকে ওই কাজের লভ্যাংশ দেয়ার নাম করে প্রতারণামূলক ওই টাকা সে হাতিয়ে নিয়েছে। এমনকি ওই কাজে শ্রম দেয়া শ্রমিকের মজুরিও সঠিকভাবে প্রদান করেনি। আমাদের জানামতে তার বিরুদ্ধে স্থানীয় থানা ও কোর্টে প্রতারণা ও মারামারিসহ ১১টি মামলা চলমান রয়েছে, যার মামলা নং- ৩৩/২৬৯, ৪৪/১০১, ৩২/৪৬৮, ২৬/৪৬২, ৩৭, ২১, ২৮, ৫৯৪/২০২০, ৫৮৮/২০২০, ৫৮৫/২০২০, ৪৬০/২০২০।
তুষখালীর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারের ছোট ভাই নাসীর হাওলাদারের কাছ থেকে তুষখালী বাজারে ভিটি রেজিস্ট্রি দেয়ার নাম করে শফিকুলের স্বাক্ষরিত সোনালী ব্যাংকের একটি অলিখিত চেক ও অলিখিত স্ট্যাম্পে ৫৪ লাখ ৯৪ হাজার ১৮০ টাকা হাতিয়ে নেয়, যে ঘটনায় মঠবাড়িয়া থানায় তার বিরুদ্ধে নাসীর হাওলদার বাদী হয়ে প্রতারণা মামলা দায়ের করলে ওই মামলায় ৩ মাসের অধিক সময় জেলহাজতে ছিল। বর্তমানে জেল থেকে জামিন নিয়ে একের পর এক এলাকার নিরীহ লোককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তার তাণ্ডবে গোটা তুষখালীবাসী অতিষ্ঠ হয়ে আছে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে শফিকুলের বিরুদ্ধে ১১ ইউপি চেয়ারম্যান তার অর্থ আত্মসাৎ ও দুর্নীতির প্রমাণসহ একটি লিখিত প্রতিবেদন দিয়েছেন। অপরদিকে তুষখালীর সর্বস্তরের জনগণ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গণস্বাক্ষর সংগ্রহ করেছেন।
এমএসএম / জামান
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ