মনোহরগঞ্জে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন বিএনপি নেতা আবুল কালাম
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বন্যার্তদের মাঝে উপহার বিতরণ করেছেন লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। নৌকাযোগে পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন ও তাদের হাতে উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেন। উপজেলার লক্ষনপুর ও সরসপুর ইউনিয়নের বন্যার্ত পরিবারগুলোকে এ খাদ্যসামগ্রী সহায়তা করা হয়।
ওই দিন উপজেলার লক্ষনপুর, সরসপুর বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত পথসভায় বক্তব্যে তিনি বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র বারবার আমাদের ক্ষতিগ্রস্ত করছে। সকল ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। বিএনপির সকল উন্নয়ন কর্মকাণ্ডকে নস্যাৎ করতে আওয়ামী ফ্যাসিবাদী সরকার দীর্ঘ প্রায় ১৬ বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শেষ করে দিতে ষড়যন্ত্র করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও মামলা দিয়ে নির্যাতন করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।
এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য সচিব সরোয়ার জাহান দোলন, যুগ্ম-আহ্বায়ক প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, মঞ্জুর আলম মজনু, শওকত হোসেন শিহাব, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্ল্যা জিকু, যুগ্ম-আহ্বায়ক মো. কামরুজ্জামান, সদস্য সচিব আমান উল্ল্যা চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. কামাল হোসেন প্রমুখ।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান