বাউবির উপাচার্য হিসেবে অধ্যাপক ড. ওবায়দুলের যোগদান
দেশের একমাত্র দূরশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। রবিবার (১৫ সেপ্টেম্বর) বাউবির গাজীপুর ক্যাম্পাসে তিনি যোগদান করেন। রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিন চার বছর মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. এবিএম ওবায়দুল ইসলামকে নিয়োগ প্রদান করেন। গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।
রবিবার সকালে বাউবিতে যোগদানের পর কেন্দ্রীয় অডিটরিয়ামে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের সাথে পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ করেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। প্রথমেই তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে এনে শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়তে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
উপাচার্য আরো বলেন, শুধু সনদ বিতরণই নয়, বরং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করে বাউবিকে প্রকৃত জ্ঞানের আলোয় আলোকিত করতে হবে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ১৯৯২ সালে অধ্যাপক ড. এম শমসের আলীর হাত ধরে বাউবি প্রতিষ্ঠিত হয়েছিল, তা বাস্তবায়নে সকলকে সততা, নিষ্ঠা ও নিয়মশৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি। বাউবিকে যোগাযোগ প্রযুক্তি, দক্ষতা ও শিক্ষার মানোন্নয়ন করে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশাবাদও ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি অর্থিক দুর্নীতিসহ সকল অনিয়ম থেকে দূরে থাকতে কঠোর অঙ্গীকার ব্যক্ত করেন।
ড. ওবায়দুল ইসলামের শিক্ষা, গবেষণা, রাজনীতি ও বিজ্ঞানে রয়েছে বর্ণাঢ্য কর্মযজ্ঞ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দেশ-বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। আন্তজার্তিক বিভিন্ন জার্নালে তার তিন ডজনের অধিক আর্টিকেল প্রকাশিত হয়েছে। ১৯৯৯ সালে জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাবের সভাপতির দায়িত্ব পালন করছেন এই শিক্ষাবিদ। বাগেরহাটের মোরেলগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied