ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

শূন্য থেকে কোটিপতি হেলথ কেয়ার হসপিটালের মালিক ফিরোজ


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৬-৯-২০২৪ বিকাল ৫:৫০

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অন্যর টাকা আত্মসাৎ করে শূন্য থেকে কোটিপতি বনে যাওয়ার অভিযোগ উঠেছে সলঙ্গার হেলথ কেয়ার হসপিটালের মালিক ফিরোজ আহমাদের বিরুদ্ধে৷ ফিরোজ আহমেদ তাড়াশ থানার সরাপপুর বোয়ালিয়া গ্রামের হযরত আলীর ছেলে৷ ফিরোজের বাবা ছিলেন একজন দিনমজুর৷ মাটি কেটে চালাতেন সংসার৷

ফিরোজ অভাব-অনটনের মধ্যদিয়ে তাড়াশের মাধাইনগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন৷ পরে বগুড়া সাইক মেডিকেল ইনস্টিটিউটে এডিএমএফ কোর্স করেন৷ পড়াশোনায় ভালো হওয়ার পারিবারিকভাবে দেখে নিজের বোনের সাথে এক যুগ আগে ফিরোজের বিয়ে দেন মা জেনারেল হাসপাতালের মালিক নুরুল ইসলাম।

বিয়ের পর তার হাসপাতালের দায়িত্ব দেন ফিরোজকে৷ এতে ফিরোজ আলাদিনের চেরাগ হাতে পান৷ হাসপাতালে শুরু করেন লুটপাট৷ ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত নানা অনিয়ম ও লুটপাট শেষে নিজেই একটি হাসপাতালের মালিক বনে যান ফিরোজ৷

লুটপাটের টাকায় নিজ নামে প্রতিষ্ঠা করেন হেলথকেয়ার হসপিটাল। হাসপাতাল খুলেই মেতে ওঠেন নারকীয় যজ্ঞে৷ ভুল রিপোর্ট প্রদান, পরীক্ষা না করেই নিজেদের ইচ্ছামতো বানান যে কোনো প্যাথলজির রিপোর্ট। হাসপাতালে রোগী এলেই ডাক্তার না থাকলেও নার্স, আয়া দিয়ে করাতেন সিজার৷

এতে অনেকেরই বাচ্চা মারা যাওয়ার ঘটনা ঘটেছে৷ বাচ্চা মারা গেলেই অদৃশ্য একটি ছায়া শেল্টার দিত ফিরোজকে৷ মুহূর্তেই যতসামান্য টাকা দিয়ে করে দিতেন মীমাংসা৷ এভাবে ফিরোজ হয়ে ওঠেন আরো বেপোরোয়া৷ রোগী চিকিৎসা নিতে এলেই ইচ্ছামতো বসাতে থাকেন মোটা অংকের বিল৷ এতে রোগীর পরিবার হিমশিম খেলেও টাকা দিয়েই বাচ্চা ও রোগীদের নেয়া ছাড়া উপায় থাকে না৷ এতে কসাই নামেও পরচিতি পান ফিরোজ ৷

নিজের নামের সাথে ডাক্তার লেখার কোনো অধিকার না থাকলেও ডাক্তার লাগিয়ে বনে গেছেন বড় ডাক্তার৷ তার রয়েছে বিশাল এক মার্কেটিং টিম, যারা রোগীদের হাসপাতালে নিয়ে এলেই পান মোটা অঙ্কের টাকা৷ এভাবেই ফিরোজ হাসানের ব্যবসার রমরমা অবস্থা৷ 

এ বিষয়ে মা জেনারেল হাসপাতালের মালিক নুরুল ইসলাম জানান, ফিরোজ আমার হাসপাতালের দায়িত্বে থাকা অবস্থায় আমার হাসপাতালে চালিয়েছে লুটপাট। বোনের স্বামী বিধায় কিছু বলা হয়নি৷ আমার টাকায় হাসপাতাল দিয়ে এখন তার কর্মকাণ্ড সত্যিই ন্যক্কারজনক৷

এ বিষয়ে হেলথ কেয়ার হাসপাতালের মালিক ফিরোজ হাসান কোনো কথা বলতে চাননি৷

ডিএমএফ কোর্স করে ডাক্তার লিখতে পারবেন কিনা- এ বিষয়ে জানতে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রাম প্রদ রায়কে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি৷

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত