জয়পুরহাটে আইবিডাব্লিউএফের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ
জয়পুরহাটে ব্যবসায়িক সমৃদ্ধি ও অর্থনৈতিক নিরাপত্তার লক্ষ্যে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ স্লোগান নিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার আয়োজনে কেন্দ্র ঘোষিত সেপ্টেম্বর ১৬-৩০ পর্যন্ত সাংগঠনিক পক্ষ পালন ও সদস্য সংগ্রহ উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আব্বাস আলী খান মিলনায়তনে এ ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আইবিডাব্লিউএফের শহর শাখার সভাপতি প্রকৌশলী গোলাম মর্তুজার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন আইবিডাব্লিউএফের জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও বগুড়া অঞ্চলের সেক্রেটারি হাসিবুল আলম লিটন। বিশেষ অতিথির বক্তব্য দেন আইবিডাব্লিউএফের শহর শাখার উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- চেম্বারের পরিচালক মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট কাপড় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বাবু, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, ব্যবসায়ী নেতা শহিদুল ইসলাম পাটোয়ারী, আব্দুল আজিজ, হারুনুর রশিদ, ইলেকট্রনিক ব্যবসায়ী ও সাংবাদিক ইসমাইল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সীমাহীন চুরি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভঙ্গুরপ্রায়। ধ্বংসের পথে ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। আর সীমাহীন দুরবস্থায় পতিত হয়েছে ব্যবসায়ী সম্প্রদায়। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন অর্থনৈতিক নিরাপত্তা। এ লক্ষ্যে নিয়মিত সঞ্চয় জমাকরণের মাধ্যমে তহবিল গঠন নিশ্চিত করা গেলে অবশ্যই অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যাবে বলে মনে করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ