টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ
গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আন্দোলনে নেমে মহাসড়ক অবরোধ করেছেন। তিন মাসের বেতন ও ছুটি টাকার দাবি নিয়ে একটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করছেন। কিছু সময় কারখানার গেটে অবস্থান করার পর তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবরোধ করে বিক্ষোভ করছেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, মালিকপক্ষ তিন মাসের বেতন ও ছুটির টাকা দিচ্ছে না। এ পর্যন্ত বেশ কয়েকবার তারিখ দিয়েছে। আমাদের ঘর ভাড়া দিতে পারছি না। বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছি।
এ প্রসঙ্গে কারখানা কর্তপক্ষের সাথে যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের সহকারি পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, এই কারখানায় ৬ মাস ধরে সমস্যা। মালিকপক্ষ সমস্যা সমাধান করছে না। দুই মাসের বেতন বাকি আছে। আমরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি।
T.A.S / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা