শিবচরের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ১
মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটককৃত মনির হোসেন নামে ওই ব্যক্তিকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে অভিযান শেষে এ সাজা দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শিবচরের পদ্মা নদীর বিভিন্ন স্থানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এ খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সোমবার বিকেলে অভিযান পরিচালনা করা হয় পদ্মা নদীতে। এ সময় বালু উত্তোলনের সাথে জড়িত উপজেলার নূর উদ্দিন মুন্সীরকান্দি এলাকার কালু মৃধার ছেলে মনির হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ দিনের কারাদণ্ড দেয়া হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, পদ্মা নদীসহ উপজেলার নদ-নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। গত বুধ এবং শুক্রবার আমরা দুটি ড্রেজার জব্দ করে ধ্বংস এবং জড়িতদের দুই লাখ টাকা জরিমানা করেছি। সোমবার একজনকে আটক করে কারাদণ্ড দিয়েছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ