ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

জাককানইবির তিন হলে নতুন প্রভোস্ট নিয়োগ


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ১২:৩৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) তিনটি হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদার অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরাতন হল অগ্নিবীণা ছাত্র হলের প্রভোস্ট পদে দায়িত্ব পালন করবেন পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. হাবিবা সুলতানা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র হলের প্রভোস্ট পদে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, সবাইকে আগামী দুই বছরের জন্য প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সেই সাথে সবাইকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করার জন্য বলা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অতিরিক্ত বেতন ও ভাতা পাবেন তারা।

এমএসএম / জামান

ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬

‎২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ

ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের

শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ

সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা

‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর

ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন

বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

পাবিপ্রবি ছাত্রদলের ফের স্মারকলিপি, চার দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান