গাজীপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ
গাজীপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। সদর উপজেলার মনিপুর এলাকায় কারখানা, জুট ও ৭০ লাখ টাকার বিনিময়ে ৪১৯ শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিকদার মোজাফ্ফর আহমেদ।
অভিযোগপত্রে প্রবাসী শিকদার মোজাফ্ফর আহমেদ বলেন, জয়দেবপুর থানার মনিপুর মৌজায় সিএস ৩৩, এসএ ১৭৭, আরএস ১১৭নং খতিয়ানে সিএস ও এসএ ২৪২, আরএস ৬৯২, ৬৯৩, ৬৯৪, ৭০০নং দাগে মোট জমি ১০৩৯ শতাংশ। আমরা ভিন্ন ভিন্ন দলিল মূলে মালিক হয়ে ৬১৯ শতাংশ জমি একাধিক ব্যক্তির কাছে হস্তান্তর করেছি। আর বাকি ৪১৯ শতাংশ জমি পার্শ্ববর্তী এনার্জি প্যাক লি. কারখানা গাজীপুর সদর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. মোতালেব হাজী, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক মো. শাহজালাল ও ভাওয়ালগড় ইউনিয়নে যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. আমির হাসান রিপনসহ তাদের সহযোগী আরো ২৫-৩০ জনকে নিয়ে অবৈধভাবে দখল করে। পরে আমাদের জায়গায় টিনের বাউন্ডারি দিয়ে ওয়াল নির্মাণ করে। আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় আমাদের এই জায়গা অবৈধভাবে দখল করেছে।
তিনি আরো জানান, আমার ভাই-বোনেরা আমেরিকা প্রবাসী। আমি জুলাইয়ের ২৮ তারিখ দেশে আসি। পরে সারাদেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে এনার্জি প্যাক লি. কারখানা আমাদের জমি দখল করতে মরিয়া হয়ে ওঠে। একপর্যায়ে জমিতে সীমানা নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি বাধা দিলে বিএনপির নেতারা খারাপ আচরণ করতে থাকে। পরে ভয়ভীতি ও হুমকি দিয়ে আমাকে তাড়িয়ে দেয়। পরে এনার্জি প্যাক লি. কারখানার জুট ও ৭০ লাখ টাকার বিনিময়ে আমাদের জায়গা অবৈধভাবে দখল করে দেয় সদর উপজেলা বিএনপি ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির নেতারা।
এ ঘটনায় বিএনপির মহাসচিব, যুগ্ম-মহাসচিব, জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি
মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী
পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
নিশাত ডাক্তার হতে চায়
ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %
চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর
মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব