ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী জোনে স্মারকলিপি, দুর্নীতিসহ বিস্তর অভিযোগ


জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী photo জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ৪:১৩

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-১-এর প্রধান আঞ্চলিক কর্মকর্তার কাছে আউচপাড়া বাড়িওয়ালা ঐক্য পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। গদিচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কালে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেশকিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে স্থানীয় ভুক্তভোগী বাড়িওয়ালা ও ব্যবসায়ীদের কাছ থেকে এই স্মারকলিপি গ্রহণ করেন প্রধান আঞ্চলিক কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। 

বাড়িওয়ালা ও ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বাড়ির প্ল্যান, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বিভিন্ন সনদ ও ছাড়পত্র, জন্ম নিবন্ধন, সার্টিফিকেটসহ প্রতিটি পর্যায়ে সেবা নিতে বড় অংকের ঘুষ দিতে হয়। সেবা নিতে এলে হয়রানির মুখে পড়তে হয়। অধিকাংশ সড়কে জ্বলে না বাতি, বাসাবাড়ির বর্জ্য অপসারণের জন্য কাউন্সিলরের নির্ধারিত লোকজনকে প্রতি পরিবার দেড়শ টাকা দিলেও দুই-চার দিনেও ময়লা নেয় না, ড্রেনগুলো আবর্জনায় ভরা। পানি পাওয়া যায় না, ফলে অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে সাব-মারসিবল থেকে পানি ওঠাতে হয়। গলির প্রবেশ থেকে শেষ পর্যন্ত ফুটপাথ দখল করে চলছে ব্যবসা।

সরেজমিন দেখা যায়, খোদ সিটি কর্পোরেশনের চারপাশ হতে সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের মাঝখানে কয়েকশ দোকান বসিয়ে জমজমাট ব্যবসা চলছে। এতে মহাসড়কে যানযট সৃষ্টি হচ্ছে। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। অভিযোগে বেশকিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগের পাশাপাশি এসব ফুটপাথ দখল করে ব্যাপক চাঁদাবাজির কথাও শোনা যায়।

এ সময় উপস্থিত ছিলেন- বাড়িওয়ালা ঐক্য পরিষদের উপদেষ্টা কাজী জাকারিয়া, স্থানীয় বাড়িওয়ালা ও ব্যবসায়ী আসাদুজ্জামান রনি, মাহাবুব আলম পিন্টু, মো. ফরিদ হোসেন, জুয়েল রানা, মো. মহসিন, মিজান, সুমন আহাম্মেদ, সজিব হোসেন, হিমেল বাবু ও অন্য বাড়িওয়ালারা। 

উপস্থিত স্থানীয় লোকজন বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দুঃশাসকের পতন হয়েছে। এই পবিত্র রক্তের ওপর দাঁড়িয়ে অনিয়ম ও দুর্নীতি চলতে পারে না। অনতিবিলম্বে এসব সমস্যার সমাধান চাই। স্মারকলিপিতে ১৫ কার্যদিবসের মধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি