কলমাকান্দায় ডোবার পানিতে পড়ে ১২ মাসের শিশুর মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বৃষ্টিতে জমা ডোবার পানিতে পড়ে ১২ মাস বয়সী আরাফাত হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামে বাড়িসংলগ্ন ডোবায় এ ঘটনা ঘটে। মৃত শিশু ওই গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।
জানা গেছে, দুপুরের দিকে শিশু আরাফাত হোসেনের মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। বাড়ির সবার অগোচরে শিশু আরাফাত হোসেন হামাগুড়ি দিয়ে নেমে তাদের বসতঘরসংলগ্ন ডোবায় পানিতে পড়ে যায়। ঘরে সন্তানকে দেখতে না পেরে শিশুটির মা ‘বাবা তুমি কই’ বলে ডাক-চিৎকার করতে থাকেন। বাড়ির লোকজনও খোঁজাখুঁজি করতে থাকেন। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে ডোবার পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে আনার আগেই শিশু আরাফাত হোসেনের মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয় এবং মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
এমএসএম / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ