ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কলমাকান্দায় প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন‍ বিষয়ক মতবিনিময় সভা


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ১৭-৯-২০২৪ বিকাল ৫:৪

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ‘প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কলমাকান্দা প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলমাকান্দার গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজের (বারসিক) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও কলমাকান্দা বারসিকের সমন্বয়কারী গুঞ্জন রেমার সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৌহার্দ্য দারিং, বারসিকের নেত্রকোনার আঞ্চলিক সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং, বীর মুক্তিযোদ্ধা বদিন জাম্বিল, সাংবাদিক ফখরুল আলম খসরু, পরিমল রেমা, জীবন হাজং, কৃষক আব্দুল মোতালেব প্রমুখ।

সভায় কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং জানান, বারসিক কলমাকান্দা উপজেলায় দীর্ঘদিন ধরে প্রাণবৈচিত্র্য সংরক্ষণ, লোকায়িত জ্ঞান, খাদ্য নিরাপত্তা, আন্তনির্ভরশীল সম্পর্ক, জলবায়ু পরিবর্তন প্রভৃতি বিষয়ে কাজ করে যাচ্ছে।

এমএসএম / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন