শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ২৫ কারখানায় উৎপাদন বন্ধ
সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে ২৫ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এরমধ্যে ২০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য ও ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।
শ্রমিকরা জানান, বিভিন্ন দাবিতে টানা ১৫ দিনেরও বেশি দিন ধরে শ্রমিকরা আন্দোলন করছে। এ সময় কিছু কারখানার মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে। কিন্তু যে সমস্ত পোশাক কারখানার মালিকরা শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে কারখানা বন্ধ করে রেখেছে, শ্রমিকদের দাবি মেনে নিচ্ছে না সে সব পোশাক কারখানায় শ্রমিকরা আন্দোলন করছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজও আশুলিয়ায় ২৫টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এদের মধ্যে ১৩ (১) ধারায় ২০ পোশাক কারখানা বন্ধ রয়েছে। এছাড়া ৫টি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। তবে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানা ছুটির পরে ও বন্ধ কারখানার সামনে পোশাক শ্রমিকরা অবস্থান নিয়েছে। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনায় এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ