ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

যৌথবাহিনীর অভিযানে কলমাকান্দায় ভারতীয় কম্বল ও সিগারেটের ফিল্টার জব্দ


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ১১:৩৬

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩৩১টি ভারতীয় কম্বল (২২১টি ডাবল ও সিঙ্গেল ১১০টি) এবং ১ লাখ ৪০ হাজার সিগারেটের ফিল্টার জব্দ করা হয়েছে। এর আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামের ছাত্রদল নেতা মো. এরশাদুর রহমান বিদ্যুতের গুদামঘর থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে এ অভিযানে চোরাকারবারি কাউকে আটক করা যায়নি।

এসব তথ্য নিশ্চিত করে নেত্রকোনা জেলায় দায়িত্বরত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুর হায়দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে কলমাকান্দা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আসিফ প্রামাণিক নুহাশের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যসহ যৌথ অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেরে গুদামে থাকা লোকজন পালিয়ে যায়। এ অভিযানে কাউকে আটক করা যায়নি। এ সময় মো. এরশাদুর রহমান বিদ্যুতের গুদামঘর থেকে অবৈধভাবে চোরাইপথে আনা ভারতীয় পণ্য জব্দ করা হয়।

তিনি আরো জানান, মো. এরশাদুর রহমান বিদ্যুৎ রংছাতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। জব্দকৃত চোরাচালানকৃত ভারতীয় পণ্য বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায় ইশতিয়াক হাসান সৌরভের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরাও শুনেছি। ছাত্রদলের কোনো নেতাকর্মী চোরাকারবারিসহ যে কোনো অপকর্ম করলে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত জিরো টলারেন্স। ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন