জয়পুরহাট সদর থানার লুট হওয়া বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার
জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩৭ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট পৌরসভার সিমেন্ট ফ্যাক্টরির মাঠের পূর্ব দিকের গুলশান মোড়-দেবীপুর রেলগেট রাস্তার পূর্ব পাশে ঝোপের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, ডিআইও-১ মো. কাওসার আলী, ডিএসবির এসআই মাহবুবুর রহমান।
জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, ৫ আগস্ট সরকার পতনের পর ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিলেন, তখন ওইদিন সন্ধ্যায় সদর থানায় আক্রমণ, ভাংচুর ও আগুন দিয়ে থানার অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান মোড়-দেবীপুর রেলগেট রাস্তার পূর্ব পাশে ঝোপের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় এই পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ জেলার সকল থানা এলাকায় জনগণকে উদ্বুদ্ধকরণ সভা-সমাবেশ করছি।
T.A.S / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ