ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বাকেরগঞ্জে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ১২:৩৩

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের হুসাইনিয়া ফাজিল মাদরাসাসংলগ্ন কাঁচা রাস্তাটি পাকাকরণের দাবিতে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার বাসিন্দারা মানববন্ধন করেছেন।

বিহারীপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোয়াজ্জেম হোসেন আনসারী ও প্রভাষক মোহাম্মদ মাহমুদুন্নবী জানান, স্বাধীনতার ৫৩ বছর পার হলেও তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি অত্র অঞ্চলে। অথচ আমরা শহরঘেঁষা একটি এলাকায় থেকেও এতদিনে রাস্তাঘাট সংস্কার হয়নি। যুগের পর যুগ ধরে শুনে আসছি রাস্তাটি পাকা হবে। শোনা কথার কোনো মিল পাইনি বাস্তবতার সাথে। 

কোমলমতি শিক্ষার্থীরা বলে, ৪টি ইউনিয়নে যাতায়াত রয়েছে এই রাস্তা দিয়ে। ইউনিয়নগুলোতে ৫টি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ও একটি মাদ্রাসা রয়েছে। এই এলাকায় হাজার হাজার শিক্ষার্থীকে চরম দুর্ভোগে পড়তে হয় এই কাঁচ রাস্তার জন্য। বর্ষার সময় আমরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ি। সাধারণ জোয়ারে প্লাবিত হয়ে থাকে এই রাস্তা। অনেক সময় পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনা ঘটে। এছাড়াও রাস্তাটি একেক জায়গায় খানাখন্দ ও পানির চাপে সুড়ঙ্গ সৃষ্টি হওয়ার কারণে অসুস্থ রোগীর জন্য অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ি ঢোকানো সম্ভব হয় না। কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস আসতে সমস্যা হয়। রাস্তাটি পাকা করা এখন সময়ের দাবি। আমরা রাস্তাটি পাকা চাই।

স্থানীয় লোকজন জানান, এত বছরেও কয়েকটি ইউনিয়নের এই সংযোগ সড়কের হাজার হাজার মানুষের দুর্ভোগ দমাতে দেড় কিলোমিটার রাস্তা পাকা হয়নি। এটা স্থানীয় জনপ্রতিনিধিদের বৈষম্যের কারণে। শুধুমাত্র ভোট এলে তারা প্রতিশ্রুতি দিয়ে যায়। স্থানীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবি জানান তারা।

T.A.S / জামান

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ

পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন