ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে জয়পুরহাটে সুজনের গোলটেবিল বৈঠক


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ১:৫৮

সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ' রাষ্ট্র ও গণতন্ত্র সংস্কারের মধ্যদিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক, মানবিক রাষ্ট্র নির্মিত হয় শীর্ষক গোলটেবিল বৈঠক জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) জয়পুরহাট জেলা কমিটির আয়োজনে স্থানীয় চাইনিজ ক্যাফে অরেঞ্জ রেস্টুরেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

সুজন জয়পুরহাট জেলা কমিটির সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদুল হাসান। 

সুজন সদর উপজেলা  কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাবুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সাইফুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম, সুজন রাজশাহী অঞ্চলের পরিচালক আছির উদ্দিন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, আইডিইবির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাংবাদিক সুজন কুমার মণ্ডল প্রমুখ। 

বক্তারা বলেন, সবকিছু সংস্কারের পূর্বে আমাদের নিজেদেরও সংস্কার করতে হবে। একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সংগঠিত হতে পারলেই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত