ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কলমাকান্দায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ৩:১৭

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও বাড়ি ভাংচুরের খবর পাওয়া গেছে। এতে এক নারীসহ চারজন আহত হয়েছেন। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বুধবার দুপুর) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। এর আগে গত সোমবার সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের সেহড়াউন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সেহড়াউন্দ গ্রামের একই পরিবারের আরব আলী (৫৫), তার স্ত্রী রত্না আক্তার (৪৫) এবং তাদের দুই ছেলে মো. জুয়েল মিয়া (২৫) ও মো. শফিকুল (৩০)। অভিযুক্তরা হলেন- একই গ্রামের প্রতিবেশী মো. সাকিম মিয়া, মুল্লুক মিয়া, ফুল মিয়া, লাকমিয়া ও নিজাম উদ্দিন।

জানা গেছে, একই গ্রামের আরব আলী পরিবারের সাথে মো. সাকিম মিয়াসহ তার পরিবারের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন এলাকার নদীর পাড়ে আরব আলীর ছেলে মো. মোবারকের (২০) সাথে মো. সাকিম মিয়ার (২৭) তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে মো. মোবারকের ওপর চড়াও হন মো. সাকিম মিয়া। পরে মোবারক তার বাবা আরব আলীকে ঘটনাটি জানান। জানার পর আরব আলী বিচার চেয়ে সাকিমসহ তার পরিবারকে গালাগালি করেন। তুচ্ছ এ ঘটনাকে কেন্দ্র পরবর্তীতে মো. সাকিম মিয়া ও তার পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে আরব আলীর বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।

এ সময় আরব আলী ও তার স্ত্রী রত্মা আক্তারসহ তার দুই ছেলে মো. জুয়েল মিয়া এবং মো. শফিকুল গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার করেন। আহতরা বর্তমানে মমেক হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে আহত আরব আলী বলেন, পূর্বপরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা ও বাড়ি ভাংচুর করে মো. সাকিম মিয়াসহ তার লোকজন। এতে আমি, আমার স্ত্রী রত্নাসহ দুই ছেলে গুরুতর আহত হয়। বর্তমানে আমরা সবাই মমেক হাসপাতালে চিকিৎসাধীন। তবে রত্নার অবস্থা বেশি ভালো না। থানায় অভিযোগ দেবেন বলে জানান তিনি।

ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের সাথে যোগাযোগ ও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন