বিপদসীমার উপরে যমুনা নদীর পানি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারি বর্ষণের কারণে টাঙ্গাইলে যমুনা নদীর পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার ধলেশ্বরী, লৌহজং, বংশাই ও ঝিনাই নদ-নদীর পানিও বেড়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় জেলার ভুঞাপুর উপজেলার কষ্টাপাড়া, খানুরবাড়ি ও ভালকুটিয়া গ্রামে প্রবেশ করে পানিবন্দি হয়ে পড়েছেন সেখানে বসবাসকারীরা।
এদিকে, গত দুই দিন যমুনা নদীর পানি স্থিতিশীল থাকার পর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের ফলে এ পানি বৃদ্ধির হার বেড়েছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে যমুনা নদীর চরাঞ্চল, নিম্নাঞ্চলসহ অভ্যন্তরীণ নদীতীরবর্তী এলাকার ফসলি জমি ও ঘরবাড়ি প্লাবিত হচ্ছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৭ সেন্টিমিটার ও ধলেশ্বরীতে ৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৩ সেন্টিমিটার এবং ঝিনাই নদের পানি ৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে টাঙ্গাইল সদর, কালিহাতী, ভূঞাপুর, মির্জাপুর, বাসাইল ও নাগরপুর উপজেলার নদীতীরবর্তী নিচু এলাকা প্লাবিত হচ্ছে। এসব এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে ফসলি জমি। কোথাও কোথাও ভাঙনও দেখা দিয়েছে। তবে জেলায় বিভিন্ন নদ-নদীর পানি বাড়লেও ব্যাপক ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পাউবো ও কৃষি বিভাগ। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, যমুনা নদীসহ জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদীর পানি লোকালয় বা নিম্নাঞ্চলে প্রবেশ করে পানিবন্দি হচ্ছে মানুষজন। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’