ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বিকাশ ডাকাতির বিরুদ্ধে বাঘায় ওসি সাজ্জাদ হোসেনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ৪:৪৭

রাজশাহীর বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন সাজু বিকাশ ডাকাতি দমনে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। বাঘা থানায় যোগদানের পরে মাদক এবং বিকাশ ডাকাতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন তিনি। রক্তাক্ত জাতীয় শোকের মাস আগস্টে তিনি বাঘা উপজেলাকে মাদক ও বিকাশ ডাকাতির অপরাধীদের ছাড় দেবেন না বলে ঘোষণা দেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) তারই অংশ হিসেবে থানা চত্বরে উপজেলার প্রায় ৩০৪ জন বিকাশ এজেন্ট ও ডিএসও এবং বিকাশ সুপারভাইজরদের নিয়ে মত বিনিময় সভা করেন ওসি সাজ্জাদ হোসেন।

থানা চত্বরে অনুষ্ঠিত বিকাশ এজেন্টদের সাথে মতবিনিময় সভায়  অপরাধীদেরকে কঠোর হুঁশিয়ারি প্রদান করে ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, মোবাইল বিকাশ থেকে টাকা বের করাকে হ্যাকিং নয়, এক ধরনের ডাকাতি বলা হয়। সকল বিকাশ এজেন্ট থানায় নির্দিষ্ট ফর্মে রেজিস্ট্রেশন করবেন এবং সকলের বিকাশে ব্যবহৃত সিমকার্ডের নাম্বার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম-ঠিকানা লিখে দেবেন। একজন বিকাশ এজেন্ট তার ব্যবসার প্রয়োজনে মোট ৫টি সিম ব্যবহার করতে পারবেন এবং নাম্বারগুলো থানায় লিখিতভাবে জানিয়ে রাখবেন। সাথে মোবাইলের আইএমই নাম্বার, একই সিম নাম্বারে কী কী অ্যাকাউন্ট খুলে ব্যবসা করছেন তা জানাবেন। একজন বিকাশ এজেন্সি ৩ হাজার টাকা উত্তোলন বা লেনদেনের জন্যও গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের কপি নেবেন ও ছবি দেখে চেহারা মিলিয়ে নেবেন। বড় অংকের টাকা হলে অবশ্যই সতর্কতার সাথে তার পরিবারসহ চিহ্নিত করে রাখবেন। প্রয়োজনে মোবাইল ফোন নাম্বারে কল দিয়ে জানবেন। বিদেশ হতে টাকা উঠাতে হলে সঠিকভাবে যাচাই করে নিজেদের পর্যাপ্ত প্রমাণ রেখে লেনদেন করতে হবে।

তিনি ‍আরো বলেন, আপনাদের বিকাশ গ্রাহকের লেনদেনে অসঙ্গতি বুঝলে অবশ্যই বাঘা থানায় কল দিয়ে জানাবেন। আপনাদের বিকাশ ব্যবসা বড় কোনো জটিলতায় পড়ে এটা পুলিশ প্রশাসন চায় না।

উল্লেখ্য, ইমো ও বিকাশ হ্যাকিং চক্রের প্রায় ৪৫-৫০ জনকে পুলিশ ও র‍্যাব বাহিনী গ্রেফতার করেছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন সাজু সাংবাদিকদের বলেন, মাদক ও বিকাশের টাকা ডাকাতির বিষয়ে কোনো ছাড় দেব না। বাঘার মানুষদের সুন্দর রাখাই আমাদের (পুলিশ) চাকরি বা দায়িত্ব। কিছু অবৈধ নোংরা মানুষের জন্য সমাজ, গ্রাম, ইউনিয়ন, উপজেলাকে আমরা (বাঘা থানা পুলিশ) নষ্ট হতে দেব না। অপরাধ দমনে বাঘা থানা পুলিশ সজাগ রয়েছে।

এমএসএম / জামান

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা