ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

হাইমচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ৪:১৪

চাঁদপুরের হাইমচর উপজেলা দুর্নীতি দমন কমিশন সম্মিলিত চাঁদপুর কার্যালয়ের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, মতবিনিময় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা, মতবিনিময় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও প্রতিরোধ কমিটির সদস্য মো. মোকলেছুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. বারিক বকাউল, সাধারণ সম্পাদক সাবেক ডিপুটি কমান্ডার হাফিজ আহমেদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- দুর্নীতি দমন কমিশন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অভিজিৎ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আরফিন, পল্লী সঞ্চয় ব্যাংক হাইমচর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ-সভাপতি মো. ওমর ফারুক পাটোয়ারী, সদস্য আবদুর রহমান, মো. মোশাররেফ হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফাইনাল প্রতিযোগিতা নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের ও চারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অর্জন করে নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান অর্জন করে চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে গন্ডামারা উচ্চ বিদ্যালয়।

এমএসএম / জামান

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব