ঢাকা বৃহষ্পতিবার, ৪ জুন, ২০২৬

বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য স্কলারশিপের ভূমিকা গুরুত্বপূর্ণ


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ৪:৩৭

ডিএএডি-বাংলাদেশের আয়োজনে ও খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনস অব জার্মান ইউনিভার্সিটিস অব বাংলাদেশের সহযোগিতায় জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ বিষয়ে একটি সেমিনার বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য স্কলারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য সকলেই বিদেশ থেকে ডিগ্রি গ্রহণ করতে চায়। এক্ষেত্রে জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের জন্য অনেকদিন থেকেই ডিএএডি-বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও শিক্ষার্থী ডিএএডির মাধ্যমে জার্মানিতে পড়াশোনা ও গবেষণার সুযোগ পেয়েছেন। এর বাইরেও জাপান, নরওয়ে, যুক্তরাজ্যসহ অনেক দেশ এ ধরনের অনেক সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এজন্য বিদেশে উচ্চশিক্ষার পথ সুগম করতে আমাদের সব সময় ভালো সুযোগটাই বেছে নেয়া উচিত।

তিনি আরো বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনস অব জার্মান ইউনিভার্সিটিস ইন বাংলাদেশের জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. মো. নাজমুস সাদাত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এটা আমাদের জন্য গর্বের বিষয়। তার মাধ্যমেই শিক্ষার্থীরা জার্মানিতে পড়াশোনা, গবেষণা ও স্কলারশিপ বিষয়ে বিশদ জানতে পারবে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জার্মানিতে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে এ ধরনের একটি সেমিনার আয়োজনের জন্য ডিএএডি-বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। 

অ্যালামনাই অ্যাসোসিয়েশনস অব জার্মান ইউনিভার্সিটিস অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাজমুস সাদাতের সভাপতিত্বে ও সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান।

টেকনিক্যাল সেশনে জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ-সুবিধাদির তথ্য তুলে ধরেন ডিএএডি-বাংলাদেশের রিজিওনাল অফিসার মাহমুদুল হাসান সুমন। পরে প্রশ্নোত্তরপর্ব অনুষ্ঠিত হয়।

সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

এমএসএম / জামান

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী

ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি

পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?

সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত

পবিপ্রবির উপ-উপাচার্য হেমায়েত জাহানকে ‘অবাঞ্ছিত’ ঘোষনা করে মানববন্ধন

গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন

টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ -ইবি ভিসি

গবির অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা শেষ, বিজয়ীদের পুরস্কার প্রদান