ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সীমান্তের ওপারের গুলি পড়ছে টেকনাফ স্থলবন্দরে, কার্যক্রম স্থগিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-৯-২০২৪ বিকাল ৫:৩৪

মিয়ানমার থেকে ছোড়া গুলি যেন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে টেকনাফ সীমান্তের মানুষের জন্য। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মংডু সীমান্তবর্তী এলাকায় মধ্যরাত থেকে থেমে থেমে ব্যাপক গুলিবর্ষণ ও মর্টার শেলের বিস্ফোরণ ঘটছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে টেকনাফ স্থলবন্দরে পরপর ৩টি গুলি এসে পড়ে।

জানা গেছে, একটি গুলি স্থলবন্দরের অফিসে এসে পড়লে অফিসের কাচ ভেঙে যায়। দ্বিতীয় গুলি এসে পড়ে স্থলবন্দরের মালামাল বহনকারী ট্রাকে এবং অপরটি নারিকেল গাছে এসে লাগে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও স্থলবন্দরে কর্মরত সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে সবাই স্থলবন্দর থেকে নিরাপদ আশ্রয়ে চলে যান। আপাতত স্থলবন্দরের সব কার্যক্রম স্থগিত রয়েছে।  

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মিয়ানমার সীমান্ত থেকে টেকনাফ স্থলবন্দরে গুলি এসে পড়ছে। তাই স্থলবন্দরের সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।  

টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, মিয়ানমারের ওপারে তোতারদিয়া দ্বীপে দুপক্ষের ব্যাপক সংঘর্ষের কারণে গত কয়েক দিন ধরে টেকনাফ স্থলবন্দরসহ সীমান্ত এলাকায় গুলি এসে পড়ছে।

এমএসএম / জামান

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার