হাইমচরে হামলায় আ. লীগ নেতার মৃত্যুর ৪ বছর পর দলের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা
চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব জমাদারকে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ এনে আদালতে মামলা করা হয়েছে। ঘটনার চার বছর পর বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হাইমচর আমলী আদালতে মামলাটি করেন মোতালেব জমাদারের বড় ছেলে আবু তালেব (বাবু) জমাদার।
মামলার আসামিরা হলেন- হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্যসাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীসহ আওয়ামী লীগ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৪ নেতাকর্মী। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো ৫০ জনকে আসামি করা হয়েছে।
বাদী মামলায় উল্লেখ করেন, মামলার আসামি নুর হোসেন ও তার বাবা মোতালেব জমাদার সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নুর হোসেনকে মনোনয়ন দেন তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনি। মোতালেব জমাদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে দুই প্রার্থীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। নুর হোসেন তার লোকজনসহ নির্বাচনে প্রচারণাকালীন মোতালেব জমাদারকে মারধর করেন। তিনি দীর্ঘদিন ঢাকায় চিকিৎসা শেষে নিজ বাড়িতে ২০২০ সালের ২৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। তবে নুর হোসেন প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন মামলা করতে পারেননি।
মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহজাহন খান বলেন, আসামিপক্ষ হাসিনা সরকারের প্রভাশালী লোক ছিল। পরিবারের নিরাপত্তাহীনতার কারণে এতদিন মামলা করা সম্ভব হয়নি। মামলাটি তদন্তের জন্য আদালতে আবেদন করা হয়েছে। আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাদী সঠিক বিচার পাবেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার