ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

খুলনার ডুমুরিয়ার মধুগ্রামে দিন-দুপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৮-২০২১ বিকাল ৫:৪৭

খুলনার ডুমুরিয়ার মধুগ্রামের ব্যস্ততম রাস্তা থেকে এক ব্যবসায়ীকে মারপিট করে দেড় লাখ টাকা ছিনাতাই করেছে একটি সংঘবদ্ধ চক্র। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২৬ ‍আগস্ট) দুপুর দেড়টার দিকে।

জানা গেছে, খুলনা অঞ্চলের সর্ববৃহৎ গরুর হাট শাহাপুরে। খরসংগ গ্রামের মৃত নজির মোল্লার ছেলে কামরুল মোল্লা (৩৬) ভ্যানযোগে ওই হাটে গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হন। দুপুর দেড়টার দিকে মধুগ্রাম সরকারি ডিগ্রি কলেজের সামনে পৌঁছলে ৪-৫ জনের একটি ছিনতাইকারী দল তাকে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করে। এ সময় ভয়ে ভ্যানচালক আমিনুল ইসলাম পালিয়ে যায়। ছিনতাইকারীরা ‍এ সময় কামরুলের কাছে থাকা গরু কেনার দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা করা হয়নি বলে জানা গেছে।

এমএসএম / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা