পিরোজপুরের ব্যবসায়ীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
পিরোজপুর জেলা প্রশাসনের হলরুমে জেলার বাজার ব্যবস্থা ও দ্রব্যমূল্য মনিটরিং কার্যক্রম জোরদারকরণে বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের সাথে মতবিনিয় সভা নিষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ত্ব করেন পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম খান। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়, নিরাপদ খাদ্য অফিসার শামীম আহমেদ, সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আ. রাজ্জাক শেখ, সাধারণ সম্পাদক আহসানুল কবির, চাল ব্যবসায়ী সমিতি, মুরগি ব্যবসায়ী সমিতি, মৎস্য ব্যবসায়ী সমিতি, সবজি ব্যবসায়ী সমিতি, ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সভায় জেলা প্রশাসক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। বাজারে দ্রব্যমূল্যের প্রতিদিনের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে এবং পিরোজপুর শহরকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য জেলা প্রশাসক সকলের সহযোগিতা কামনা করেন।
T.A.S / জামান
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত