বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই : রফিকুল ইসলাম খান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি। এ দেশে একজন মুসলিম যে সুযোগ-সুবিধা পাবে, একই সুযোগ-সুবিধা অমুসলিমরাও পাবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর শাখার উদ্যোগে গণসমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। কোন ছ্যাঁচড়া চোরের নয়, বড় বড় রাঘববোয়ালদের ধরে এনে হাতের কব্জি কেটে দেয়া হবে, যা দেখে ছোট ছ্যাঁচড়া চোরেরা দুর্নীতি করার সাহস পাবে না। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, স্বৈরাচার ঘষেটি বেগম শেখ হাসিনা গণভবনকে বাপ-দাদার তালুক মনে করেছিল। কিন্তু সেখান থেকে ছাত্র-জনতা তাকে তাড়িয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন গণভবন কারো বাপ-দাদার তালুক নয়।
শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার আব্দুল মালেকের পরিচালনায় শাহজাদপুর উপজেলা জামায়াতের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, বেলকুচি উপজেলা জামায়াতের আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, শাহজাদপুর উপজেলা জাামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল খালেক, মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম প্রমুখ।
পরে ছাত্র আন্দোলনে শহীদ হওয়া শাহজাদপুরের সুজন ও অন্তরের পরিবারকে আর্থিক অনুদান তুলে দেন মাওলানা রফিকুল ইসলাম খান।
T.A.S / জামান
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন