নেত্রকোনায় বুদ্ধিপ্রতিবন্ধী অনিকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
নেত্রকোনার আটপাড়া উপজেলার মনসুরপুর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর অনিককে (১৬) হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসীর দাবিতে নেত্রকোনায় মানবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নেত্রকোনা জেলা ক্লাবের সামনের সড়কে সাধারণ ছাত্র-জনতা, এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচে পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহত অনিকের বড় বোন নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শেহাবির (শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়) মেধাবী ছাত্রী হাফসা ইসলাম মোহ। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী প্রীতম সোহাগ, রাজীব মিয়া, রেজুয়ান জয়, সৌধ, নাফিউ, শামীম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বুদ্ধিপ্রতিবন্ধী অনিক হত্যার দুই মাস হয়ে গেছে। অথচ আসামিরা নিজেদের মতো কাজকর্ম করে স্বাভাবিক জীবনযাপন করছে। গত দুই মাসে ৬ আসামির মধ্যে একজনও গ্রেফতার হয়নি। অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা।
নিহতের বোন হাফসা ইসলাম মোহ বলেন, গত ১৭ জুলাই প্রতিবেশীর পাটক্ষেতে আরেকজনের গরু প্রবেশ করে নষ্ট করছিল। এ সময় ক্ষেতের মালিক আমার বুদ্ধিপ্রতিবন্ধী ভাই অনিককে বলে গরুটিকে খোয়াড়ে দিয়ে আসতে। খোয়াড়ে নেয়ার পথে সাকিব ও নাসির গরুটি অন্যত্র বিক্রির উদ্দেশ্যে অনিকের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সহজ-সরল অনিক গরুটিকে তাদের না দিয়ে নিকটবর্তী আমাদের এক আত্মীয়র বাড়িতে বেঁধে এসে গরুর মালিককে ঘটনা খুলে বলে।
এদিকে ঘটনা জানার পর আমি (হাফসা ইসলাম) বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ এলাকায় এলে সাকিব ও নাসিরের আত্মসম্মানে লাগে এবং গরুর মালিক অনিকের ওপর ক্ষিপ্ত হন কেন গরু খোয়াড়ে দিতে চেয়েছিল। গরুর মালিক শফিক ও তার ভাই সাইফুলসহ সাকিব, নাসির, রেজউদ্দিন ও অপু পরস্পরের যোগসাজশে অনিককে ডেকে নিয়ে রড দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনা হলে অনিকের মৃত্যু হয়।
T.A.S / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ