ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড, বালু জব্দ


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ১৯-৯-২০২৪ দুপুর ১০:৩৪

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক স্থানে অবৈধভাবে বলু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা সদরের উব্দাখালী নদী ও রংছাতির ডাইয়ারকান্দা এবং কৃষ্ণপুর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম এই অর্থদণ্ড দেন।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বলারামপুর গ্রামের মো. মজিবুর রহমান (৫৫) ও তাহিরপুর উপজেলার লামাগাঁও এলাকার জিওন (৩৮) এবং কলমাকান্দা উপজেলার রংছাতির কৃষ্ণপুরের বোরহান উদ্দিন (৪৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অর্থদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে তিনটি মামলায় ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং আনুমানিক চার হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

বুধবার রাতে এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম জানান, মহাদেও নদসহ পাহাড়ি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সরবরাহ করলেন তিন ব্যক্তি। তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত আনুমানিক চার হাজার ঘনফুট বালু যথাযথভাবে বিক্রয় ও বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমাদানের উদ্দেশ্যে উপজেলা প্রকৌশলীকে আহ্বায়ক, উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য অধিদপ্তরকে সদস্য এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সদস্য সচিব করে নিলাম কমিটি গঠন করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

জামান / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন