উৎপাদনে ফিরল কর্ণফুলী পেপার মিলস
এক মাসের অধিক সময় বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল কাপ্তাইয়ের চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত থেকে উৎপাদনে ফিরেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত প্রথম ধাপে ৮ মেট্রিক টন কাগজ উৎপাদন করেছে প্রতিষ্ঠানটি। এর আগে এক মাসেরও অধিক সময় ধরে কাঁচামাল সংকট ও কারিগরি ত্রুটির কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ ছিল।
কর্ণফুলী পেপার মিলসের উৎপাদন চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করে কেপিএমের মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাশেম জানান, বুধবার সকাল থেকেই কেপিএমের উৎপাদন চালুর উদ্যোগ নেয়া হয়। বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে বুধবার রাত থেকেই কেপিএমের উৎপাদন শুরু হয়। বর্তমানে মিলসের কাগজ উৎপাদনে কাঁচামাল হিসেবে পাল্প ব্যবহার করে কাগজ তৈরি করা হচ্ছে। আশা করছি সবকিছু ঠিক থাকলে কাগজ উৎপাদন বৃদ্ধি পাবে। ইতোমধ্যে কাগজ উৎপাদনের সব প্রক্রিয়া চালু হয়েছে।
এদিকে কর্ণফুলী পেপার মিলসের উৎপাদন চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে মিলের শ্রমিক-কর্মচারীদের মধ্যে।
কেপিএমের সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক জানান, পেপার মিলসের উৎপাদন শুরু হওয়ায় আমরা অনেক আনন্দিত। উৎপাদন কার্যক্রম চলমান রাখার দাবি জানিয়েছেন তারা।
T.A.S / জামান
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা