ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বশেমুরবিপ্রবি তরুণ লেখক ফোরামের নেতৃত্বে জুবায়েদ-মীম


শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি photo শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ১৯-৯-২০২৪ দুপুর ১২:৫০

তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়েদ মোস্তফা এবং সাধারণ সম্পাদক হয়েছেন আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আরমিন মীম।

বুধবার  (১৮ সেপ্টেম্বর ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন ।বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

নবনির্বাচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জুবায়েদ মোস্তফা বলেন, বাংলাদেশের তরুণ লেখকদের সবচেয়ে বড় প্লাটফর্ম বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতির দায়িত্ব আমার ওপর পুনর্বহাল রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবাই মিলে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মান বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে শাখার জন্য শেষ দিন পর্যন্ত কাজ করে যাব। আমি বিশ্বাস করি, ২০২৪-২৫ কার্যবর্ষকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারব, যেন পরবর্তী বছরগুলোতে এটা রোল মডেল হিসেবে চিহ্নিত হয়। কাজের মাধ্যমে শাখায় নবজোয়ার ও নবজাগরণ আসবে বলে বিশ্বাসী। সবার প্রত্যাশার পারদ পূর্ণ করতে তৎপর থাকব।

সাধারণ সম্পাদক সানজিদা আরমিন মীম বলেন, আমাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বশেমুরবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি এ বছর আমরা ভালো কিছু বয়ে আনব। সবার সহযোগিতা পেলে বশেমুরবিপ্রবি শাখা নতুন মাত্রা পাবে।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

জামান / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?