ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মেয়েকে হত্যার দায়ে মায়ের বিরুদ্ধে মামলা করলেন বাবা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৯-৯-২০২৪ দুপুর ৩:২০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে চুবিয়ে সাত বছরের এক কন্যাশিশুকে হত্যার ঘটনায় অভিযুক্ত ওই শিশুর সৎমা ইশাত বেগমকে আসামি করে মামলা করা হয়েছে। নিহত শিশু রাফিয়া দরবস্ত ইউনিয়নের দরবস্ত কানিপাড়া এলাকার রানা মিয়ার কন্যা। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তারেকুল ইসলাম। এর আগে বুধবার রাতে অভিযুক্ত ইশাত বেগমকে সৎ মেয়েকে হত্যার অভিযোগে আটক করে পুলিশ। 

নিহত শিশুর স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৪টার দিকে গোসল করার কথা বলে শিশু রাফিয়াকে সৎমা ইশাত বেগম বাড়ির পাশের পুকুরে নিয়ে যায়। গোসল করানোর সময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে ইশাত বেগম রাফিয়াকে তার দুই পায়ের মাঝে আটকে পুকুরের পানিতে চুবিয়ে রাখে। এ সময় পুকুরপাড়ে থাকা লোকজন বিষয়টি দেখে ফেলায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে শিশুটিকে হত্যার অভিযোগে শত শত বিক্ষুব্ধ গ্রামবাসী সৎমাসহ বাড়িটি ঘেরাও করে রাখেন। খবর পেয়ে রাতে শিশুটির সৎমা ইশাত বেগমকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় মামলা করেন নিহত শিশুর বাবা রানা মিয়া।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই শিশুর সৎমা ইশাত বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

T.A.S / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত