মামলার আসামিরা জামিনে এসে মামলা তুলে নিতে ফের হুমকি
গাজীপুর মহানগরীর পূবাইলে বাকি না দেওয়ায় দোকানিকে গরম পানি ও দুধ ঢেলে শরীর ঝলসে দেওয়ার ঘটনায় মামলার অভিযুক্তরা জামিনে এসে বাদী ও ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি ও নানান ভয় ভীতি প্রদর্শন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পূবাইল থানার ৪১ নং ওয়ার্ডের খিলগাঁও এলাকায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নূর ইসলাম মোল্লার স্ত্রী পূবাইল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।
ভুক্তভোগী নুর ইসলাম মোল্লা বলেন, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টার দিকে আমার দোকানে এসে একই এলাকার মো: সোহেল বাকি চায় তখন তাকে বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর করে, পরে গরম পানি ও গরম দুধ আমার শরীরে ঢেলে ঝলসে দিয়েছে। এসময় পাশে সোহেলের সাথে রহিম, মাসুদ তালুকদার, রুবেল, রতন খান, উজ্জ্বল ও নাসির উদ্দিন মিলে আমাকে মারধর করে। এসময় আমার মোবাইল ও টাকা পয়সা নিয়ে যায়। পরে আমার স্ত্রী উদ্ধার করতে আসলে তারও গলার স্বর্ণের চেইন নিয়ে যায়। পরবর্তীতে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমার শ্যালক আয়নাল খান বাদী হয়ে ৭ জনকে আসামি করে পূবাইল থানায় গত ৫ সেপ্টেম্বর মামলা করে।
তিনি আরো বলেন, মামলার অভিযুক্তরা জামিনে এসে ফের গত ১০ সেপ্টেম্বর আমার পরিবার ও আমার শ্যালক'কে মামলা উঠিয়ে নেওয়ার জন্য নানান ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর আমার স্ত্রী পূবাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মো: সোহেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ