ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বাকেরগঞ্জে মসজিদের ও ব্যবসা প্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১৯-৯-২০২৪ বিকাল ৫:৩৩

বরিশালের বাকেরগঞ্জ পৌর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোনাসেফ মিয়ার ইট, পাথর ও বালুর গদি ব্যবসা প্রতিষ্ঠানের জমি ও তার নির্মিত মসজিদের রাস্তার জমি দখলে নেয়া ও মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা মো: মোনাছেপ মিয়া ১৯৯৫ সালে রঙ্গশ্রী ৪৩ নং মৌজা থেকে  লক্ষীকান্ত নাথের নিকট থেকে ২০ শতাংশ ও লেহাজ খলিফা গংদের কাছ থেকে ২৭ শতাংশ জমি নিজ নামে ক্রয় করে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছেন। এলাকায় মুসল্লিদের কথা চিন্তা করে তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যেই ৩ শতাংশ জমির উপর দ্বিতীয় তলা একটি মসজিদ নির্মাণ করেন। তিনি ৩২ বছর ধরে তার জমি দখলে থাকলেও প্রতিপক্ষ জাফর হাওলাদার ও নূর হোসেন ২০১৬ সালে মোনাছেপ মিয়ার গদির জমির পিছনে জমি ক্রায় করেন। প্রতিপক্ষ জাফর হাওলাদার ও নূর হোসেন ব্যবসায়ী মোনাছেপ মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের সাড়ে ৭ শতাংশ জমি তখন দখল করে নেয়। এখন নতুন করে মসজিদের রাস্তা ও গদির জমি থেকে ৬ শতাংশ জমিতে খুঁটি বসিয়ে দখলে নিয়েছে।

মোনাছেপ মিয়া অভিযোগ করে বলেন, আমার জমি থেকে সাড়ে সাত শতাংশ জমি আগেই দখলে নিয়েছে প্রতিপক্ষরা। আমার সাড়ে ৭ শতাংশ জমি বুঝিয়া চাইলে আমার উপর ক্ষিপ্ত হয়ে সম্প্রতি উল্টো আমার ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদের প্রবেশ পথের অংশ থেকে ৬ শতাংশ জমিতে জোর করে খুঁটি বসিয়ে দখলে নিয়েছে। আমার জমিতে নতুন ভবন নির্মাণ করতে চাইলে প্রতিপক্ষরা উল্টো আদালতে ১৪৪ ধারায় মামলা করে আমাকে হয়রানি করে আসছে। এই ঘটনা আমি বাকেরগঞ্জ থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছি। আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। 

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি মো: আফজাল হোসেন বলেন, জমির দখল ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ

পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন