ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

‘অন্তর্বর্তীকালিন সরকারকে সহযোগিতা করতে হবে: রাণীশংকৈলে- মির্জা ফখরুল


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৯-৯-২০২৪ বিকাল ৫:৩৭

‘আওয়ামী লীগ আজকে দেশ থেকে, ক্ষমতা ছেড়ে চলে গেছে, তারা দেশের সকল সম্পদ শেষ করে দিয়ে গেছে। ব্যাংকসহ সব টাকা তারা লুট করেছে। গত ১৭/১৮ বছরে আমরা অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি, আমাদের নেতাকর্মীদের নামে সারাদেশে ৬০ লক্ষ মামলা দেয়া হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে আজ আমরা মুক্ত হয়েছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন,আজ আমরা স্বাধীন হয়েছি কিন্তু এখনো পুরো স্বাধীন হইনি। ছাত্ররা অসাধ্য সাধন করেছে, এখন তাদেরকে নিয়মকানুনের মধ্যে থাকতে হবে। বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, আসন্ন দুর্গাপুজা যেন শান্তিপূর্ণভাবে পালিত হয় এজন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। বৈষম্য দুর করতে হবে, ঘুষ, চাঁদাবাজি বন্ধ করতে হবে। অন্তর্বর্তীকালিন সরকার সফল হোক, এ সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। যখন উপযোগী সময় হবে তখন তারা নির্বাচন দেবে। আগামিতে আমাদের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

‘আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা বিএনপির সমন্বয়ক সুলতানুল ফেরদৌস চৌধুরী নম্র, ঢাকা কলেজের সাবেক ভিপি মর্তুুজা চৌধুরী তুলা, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, বিএনপি নেতা কামাল হোসেন, পয়গাম আলী প্রমুখ। 

এছাড়াও সমাবেশে স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলিফ হোসেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির