হাবিপ্রবির জনসংযোগ শাখার নতুন পরিচালক মো. খাদেমুল
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডেপুটি রেজিস্ট্রার মো. খাদেমুল ইসলাম।
আজ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে প্রফেসর ড. শ্রীপতি সিকদারের স্থলে জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক হিসেবে তাকে নিযুক্ত করা হয়। অফিস আদেশ জারি হওয়ার পর উক্ত শাখায় যোগদান করেন ডেপুটি রেজিস্ট্রার মো. খাদেমুল ইসলাম।
মো. খাদেমুল ইসলাম ২০০৩ সালের ৭ মে জনসংযোগ ও প্রকাশনা শাখায় কর্মকর্তা হিসেবে যোগদান করে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১০ সালে সহকারী রেজিস্ট্রার এবং ২০১৫ সাল থেকে অদ্যবধি ডেপুটি রেজিস্ট্রার (গ্রেড-৪) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর জনসংযোগ ও প্রকাশনা শাখায় ডেপুটি রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন।
দায়িত্ব গ্রহণ করে মো. খাদেমুল ইসলাম বলেন, জনসংযোগ ও প্রকাশনা শাখা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তোলার লক্ষ্যে মুখপাত্র হিসেবে কাজ করে। দেশ ও বিশ্ববাসীর সামনে বিশ্ববিদ্যালয় কে উপস্থাপন করার গুরুদায়িত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকাশনার দায়িত্ব এই শাখার উপর। জনসংযোগ শাখার মাধ্যমে হাবিপ্রবি কে ইতিবাচক ও সুন্দরভাবে উপস্থাপন করাই আমার মূল লক্ষ্য থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যে উৎকর্ষ সাধন হয়েছে তার পরিচিত করার এই গুরুদায়িত্ব আমাদের সবারই। সেই জায়গায় সবাইকে সম্পৃক্ত করে কাজগুলো করে যেতে চাই। এ সফলতার নিয়ামক শক্তি হলো বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, বিশেষ করে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ। পরিশেষে, আমার উপর আস্থা রেখে এই গুরুদায়িত্ব অর্পণের জন্য আমি হাবিপ্রবির জরুরী আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ স্যার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের নিকট দোয়া কামনা করছি।
এমএসএম / এমএসএম
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি