ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জের নবাগত পুলিশ সুপার মিজানুর রহমানের যোগদান


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২০-৯-২০২৪ দুপুর ১০:৩১

গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে মো. মিজানুর রহমান যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তিনি পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে গোপালগঞ্জের সদ্যবিদায়ী পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম-এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলার ঊর্ধ্বতন পুলিশ অফিসারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এর আগে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান সদ্যবিদায়ী পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএমসহ অন্য কর্মকর্তাগণ। 

এদিকে গোপালগঞ্জ জেলা থেকে সদ্যবিদায়ী পুলিশ সুপার আল-বেলী আফিফা ও নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের যোগদানকে কেন্দ্র করে গোপালগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।  

নবাগত পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ জেলায় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পুলিশকে জনগণের সেবক হিসেবে নিরলসভাবে কাজ করার পরামর্শ গোপালগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের।

এমএসএম / জামান

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ